রথযাত্রায় ভক্তদের বিপুল সমাগম: এক বর্ণাঢ্য ধর্মীয় উৎসব
রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার সূচনা হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে।বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে এই মহোৎসবের যাত্রা শুরু হয়।