Published : 02 Feb 2026, 05:05 PM
অনেকেই ভাবেন, ‘এখন তো সময় আছে, কাল থেকে নামাজ পড়ব’ অথবা ‘আসন্ন রমজানে নিজেকে বদলে ফেলব’। কিন্তু সত্যিটা হলো, সেই ‘আগামীকাল’ হয়তো কখনোই আসবে না। কেন নিজেকে পরিবর্তনের জন্য এই মুহূর্তটি সেরা, তা নিয়ে কিছু জরুরি কথা নিচে তুলে ধরা হলো: মৃত্যু কোনো পূর্বঘোষণা দেয় না। আমরা আমাদের জীবনের পরবর্তী মুহূর্তের মালিকও নই। প্রতিদিন আমরা এমন মানুষের কবরের পাশ দিয়ে যাই, যারা ভেবেছিল তারা ‘কাল’ নিজেদের শুধরে নেবে, কিন্তু তারা আর সেই সুযোগ পায়নি। আরও পড়ুন উত্তম মৃত্যু লাভের সাত উপায় ৭ ডিসেম্বর ২০২৫ আমাদের চারপাশে নসিহতকারীর অভাব নেই। জুম্মার খুতবা, ইউটিউবের আলোচনা, কিংবা সামাজিক মাধ্যম—সবখানেই আমরা ভালো কথা শুনি।
কিন্তু প্রশ্ন হলো, এই শোনা কথাগুলো কি আমাদের জীবনে রূপ পাচ্ছে? যদি অজস্র উপদেশ শোনার পরেও আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে, তবে জেনে রাখুন, আপনার অন্তর কঠিন হয়ে যাচ্ছে। জ্ঞান তখনই মূল্যবান, যখন তা কাজের মাধ্যমে প্রকাশ পায়। শয়তানের সবচেয়ে বড় কৌশল হলো ‘তাসউইফ’—অর্থাৎ কোনো ভালো কাজকে ভবিষ্যতের জন্য ফেলে রাখা। সে আপনাকে সরাসরি খারাপ কাজ করতে বলবে না, বরং বলবে, ‘এখন করার কী দরকার, পরে করো।’ এই ‘পরে’ শব্দটিই বহু মানুষের ধ্বংসের কারণ। আরও পড়ুন প্রতিদিন কেন মৃত্যুর কথা মনে করা উচিত ৩১ জুলাই ২০২৫ নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়তো একদিনে সম্ভব নয়, তবে শুরুটা আজই করতে পারেন। যদি আপনি নামাজে অনিয়মিত হন, তবে আজকের পরবর্তী নামাজ থেকেই শুরু করুন।
যদি কোনো খারাপ অভ্যাসে আসক্ত থাকেন, তবে এখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তা ত্যাগ করার সংকল্প নিন। আল্লাহ্-তাআলা আমাদের অনুতাপ করার জন্য বারবার সুযোগ দেন, তবে সেই সুযোগের একটি শেষ সীমা আছে। নিজের মনের গভীরে সততার সাথে তাকান। মৃত্যুর ফেরেশতা আসার আগেই আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ্ বলেছেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো।’ (সূরা তাহরিম, আয়াত: ৮) আরও পড়ুন মৃত্যুকে স্মরণ: কঠিন হৃদয়কে নরম করার একটি উপায় ২২ সেপ্টেম্বর ২০২৫।