দক্ষ মানবসম্পদ তৈরির পথে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিশেষ সুযোগ
প্রশাসনিক কাঠামোতে চলমান পরিবর্তন এবং বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় দূরদর্শী নেতৃত্ব তৈরি করা এখন সময়ের দাবি।এই প্রেক্ষাপটে, দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ তাদের এক বছরের এক্সিকিউটিভ মাস্টার অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (ইএক্সএমপিএ) প্রোগ্রামের সামার ২০২৬ সেশনের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করেছে।