গণতন্ত্র, স্বাধীনতা ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণে রাজপথে ছাত্রদলের বলিদান
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম জোর দিয়ে বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা, ত্যাগ এবং ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই জুলাইকে বাঁচিয়ে রাখা অপরিহার্য।এই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী ও সমর্থক জীবন উৎসর্গ করেছেন।