জুলাই মাসে রপ্তানি আয় সামান্য হ্রাস, তবে জুন মাসের চেয়ে বৃদ্ধি
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাই মাসে রপ্তানি আয় শূন্য দশমিক ৯০ শতাংশ কমেছে।