Published : 13 Feb 2026, 05:11 AM
রমজান মাস—ইবাদতের পাশাপাশি এটি ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকবদলের সাক্ষী। ইসলামের সোনালী অতীতের বহু ঘটনা এই মাসে ঘটেছে, যা মুসলিম উম্মাহর জীবনে গভীর প্রভাব ফেলেছে। চলুন, রমজানের ক্যালেন্ডারে চোখ বুলিয়ে আসা যাক: হিজরি ১৩ সনে রমজান মাসের প্রথম দিনে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর শাসনামলে মুসলিম বাহিনী সিরিয়া অভিযানের সূচনা করে। একই দিনে হজরত আমর ইবনুল আস (রা.)-এর নেতৃত্বে মিশর জয়ের পথে যাত্রা শুরু হয়। (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭/১১৭) পবিত্র কোরআনের বর্ণনায় এবং ঐতিহাসিক সূত্রে জানা যায়, হজরত মুসা (আ.)-এর ওপর স্বর্গীয় গ্রন্থ তাওরাত অবতীর্ণ হয়েছিল ২ রমজান। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৬৯৮৪) নবুয়তের দশম বর্ষে, হিজরতের তিন বছর আগে এই দিনে মহানবী (সা.)-এর প্রথম স্ত্রী এবং ইসলামের ইতিহাসে সবচেয়ে সম্মানিত নারী হজরত খাদিজা (রা.) ইন্তেকাল করেন। কঠিন সময়ে তিনি ছিলেন নবীজির প্রধান শক্তি ও সাহস।
(সফিউর রহমান মোবারকপুরী, আর-রাহিকুল মাখতুম, পৃষ্ঠা: ১১৫, তাওহীদ পাবলিকেশন্স, ২০০৫) আরও পড়ুনরমজান আসছে: শাবানের অবশিষ্ট দিনগুলো কীভাবে কাটাবেন০৭ ফেব্রুয়ারি ২০২৬ হজরত ঈসা (আ.)-এর ওপর নাজিল হওয়া পবিত্র আসমানি কিতাব ইঞ্জিল অবতীর্ণ হয়েছিল রমজানের ১২ তারিখে। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৬৯৮৪) হিজরি ৩ সনে এই দিনে নবীজির আদরের দৌহিত্র ও জান্নাতের যুবকদের নেতা হজরত হাসান ইবনে আলি (রা.) জন্মগ্রহণ করেন। (ইবনে হাজার আসকালানি, আল-ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ২/১২, দারুল কুতুব আল-ইলমিয়াহ, বৈরুত) ইসলামের ইতিহাসে প্রথম সম্মুখযুদ্ধ ‘বদর যুদ্ধ’ সংঘটিত হয় হিজরি ২ সনের ১৭ রমজানে। মাত্র ৩১৩ জন মুজাহিদ ১০০০ সশস্ত্র শত্রুর বিরুদ্ধে অভাবনীয় বিজয় লাভ করে। (সুরা আনফাল, আয়াত: ৪১; সহিহ বুখারি, হাদিস: ৩৯৩৯) এছাড়াও, হিজরি ৫৮ সনে এই দিনে উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.) মদিনায় ইন্তেকাল করেন। (আল-বিদায়া ওয়ান নিহায়া, ৮/৯৪) নবীজির হাদিস অনুযায়ী, হজরত দাউদ (আ.)-এর ওপর নাজিল হওয়া পবিত্র আসমানি কিতাব যবুর অবতীর্ণ হয়েছিল ১৮ রমজান। (ইমাম বায়হাকি, সুনানুল কুবরা, হাদিস: ৯১২৪) আরও পড়ুনশুধু রমজান নয়, মৃত্যু পর্যন্ত ইবাদত২৬ মার্চ ২০২৫ হিজরি ৪০ সনের ১৯ রমজান ভোরে কুফার মসজিদে নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম খলিফা হজরত আলী (রা.)-কে বিষাক্ত তরবারি দিয়ে আঘাত করে।
দুই দিন পর, ২১ রমজানে তিনি শাহাদত বরণ করেন। (ইমাম জাহাবি, তারিখুল ইসলাম, ৩/৬৪৮, দারুল কিতাব আল-আরাবি) ৮ হিজরির ২০ রমজান মহানবী (সা.) ১০ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করেন। এই দিনে কাবা থেকে সকল মূর্তি অপসারণ করা হয় এবং ইসলামের মহিমা প্রতিষ্ঠিত হয়। (সহিহ বুখারি, হাদিস: ৪২৭৬) মক্কা বিজয়ের পর, ৮ হিজরির ২৫ রমজান রাসুল (সা.)-এর নির্দেশে হজরত খালিদ বিন ওয়ালিদ (রা.) আরবের সবচেয়ে প্রভাবশালী মূর্তি ‘উযযা’ ধ্বংস করেন। (ইবনে হিশাম, আস-সিরাহ আন-নাবাবিয়া, ৪/৪৩) যদিও বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলা হয়েছে, তবে অধিকাংশ আলেমের মতে, ২৭ রমজানের রাতে পবিত্র কোরআন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করা হয় এবং রাসুল (সা.)-এর ওপর প্রথম ওহি নাজিল হয়। (সুরা কদর, আয়াত: ১-৩; তাফসিরে ইবনে কাসির, ৮/৪৪১) আরও পড়ুনরমজান ২০২৬: রোজা কোথায় দীর্ঘ, কোথায় সংক্ষিপ্ত১১ ফেব্রুয়ারি ২০২৬।