Published : 20 May 2026, 12:06 AM
সিলেটে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট সিরিজের চতুর্থ দিনে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিংয়ের সময় বাংলাদেশি খেলোয়াড়দের কাছ থেকে বিদ্রূপাত্মক মন্তব্য শোনা গেছে। মঙ্গলবার ম্যাচের শেষ ইনিংসে রিজওয়ান যখন সালমান আলী আঘার সাথে ব্যাট করছিলেন, তখন বেশ কয়েকবার খেলা বাধাগ্রস্ত হয়। সাইট স্ক্রিনের সামনে দর্শকদের নড়াচড়ার কারণে রিজওয়ানকে কয়েকবার থামতে হয়েছে, যা তার মনোযোগে ব্যাঘাত ঘটায়। এক পর্যায়ে বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের সাথে তার কথা কাটাকাটি হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়। এরপর কয়েকজন বাংলাদেশি খেলোয়াড় রিজওয়ানকে লক্ষ্য করে নানা মন্তব্য করতে থাকেন, যা স্টাম্প মাইকে ধরা পড়ে। তাদের মধ্যে কেউ বলেন, “এই ওভারঅ্যাকটিংয়ের জন্য ৫০ পয়সা করে কেটে নেব!” আবার কেউ মন্তব্য করেন, “লোকটা দারুণ অভিনয় করছে, সবাইকে শেখাতে চায়!” অন্য একজন খেলোয়াড় বলেন, “টিমে জায়গা পাকা, তাই এত বাড়াবাড়ি!” চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তান ৭ উইকেটে ৩১৬ রান তুলেছে। মোহাম্মদ রিজওয়ান ৭৫ রানে অপরাজিত থেকে দলের আশা বাঁচিয়ে রেখেছেন।
জয়ের জন্য তাদের আরও ১২১ রান প্রয়োজন। অন্যদিকে, তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। তার ৪টি উইকেট পাকিস্তানকে বেশ বিপাকে ফেলেছে। রিজওয়ান যখন মাটি কামড়ে ধরে ১৪তম টেস্ট হাফ-সেঞ্চুরি তুলছিলেন, তখন সালমান আলী আঘা তাঁর ১২তম প্রথম শ্রেণির হাফ-সেঞ্চুরি পূরণ করেন। পাকিস্তান তখন ২৫০ রানের মাইলফলক অতিক্রম করে। তবে, তাইজুল ইসলাম ১০২ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ রানের ইনিংস খেলার পর সালমানকে আউট করে দেন। এরপর হাসান আলী শূন্য রানে আউট হলে পাকিস্তান আরও চাপে পড়ে যায়।
এটি ছিল তাইজুলের চতুর্থ উইকেট। ৮৩.২ ওভারে দলের রান ৩০৪, এবং হাতে মাত্র ৩ উইকেট। চতুর্থ দিনের শেষে, ৮৬ ওভার শেষে পাকিস্তানের রান ৭ উইকেটে ৩১৬। ক্রিজে ছিলেন রিজওয়ান (৭৫*) এবং সাজিদ খান (৮*)। ম্যাচ জিততে এখনো তাদের ১২১ রান তুলতে হবে।।
ইরানে হামলার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের চাঞ্চল্যকর দাবি