Published : 19 May 2026, 01:18 AM
দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ইরান যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। পাকিস্তানের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বার্তা ওয়াশিংটনে পৌঁছে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সূত্রে এই তথ্য জানা গেছে। প্রস্তাবনার মূল শর্তগুলো পূর্বের প্রস্তাবনার মতোই রয়েছে, যেগুলো অতীতে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছিল।
তবে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন দেখা যাচ্ছে। ইসলামাবাদের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, পাকিস্তান এই প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পৌঁছে দিয়েছে। গত মাসে মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে ইসলামাবাদ যে শান্তি সংলাপের আয়োজন করেছিল, সেটি থেকেই এই প্রস্তাবনার সূত্রপাত। এরপর থেকে পাকিস্তান উভয় পক্ষের মধ্যে যোগাযোগ করিয়ে যাচ্ছে।
যদিও সূত্রটি জানিয়েছে, আলোচনা ফলপ্রসূ করা বেশ কঠিন হয়ে পড়ছে। বিস্তারিত জানতে চোখ রাখুন...।
ইরানের নতুন প্রস্তাবেও জল ঢাল, সংঘাতের দামামা বাজাতে পারে যুক্তরাষ্ট্র?