Published : 28 Jul 2026, 02:30 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ আবারও এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন। মাত্র ছয় ঘণ্টার মধ্যে তিনি চল্লিশটিরও বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবি পোস্ট করেছেন, যেখানে সময় ভ্রমণ, ইরানের সঙ্গে যুদ্ধ এবং ২০২৮ সালের নির্বাচনের ইঙ্গিত স্পষ্ট। এই ছবিগুলোর মধ্যে একটিতে দেখা গেছে ট্রাম্পকে এক কাল্পনিক সিনেমার পোস্টারে, যেখানে তিনি মাউন্ট রাশমোর আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে বিপদমুক্ত করছেন। ছবির নিচে লেখা ছিল— 'অতীত পরিবর্তনের মুখে ছিল... ইতিহাসকে রক্ষা করা হলো।' ট্রাম্প যে এআই ছবিগুলো শেয়ার করেছেন, তার মধ্যে 'কসমিক কমান্ডার' নামের একটি বিজ্ঞান কল্পকাহিনীর পোস্টারও রয়েছে, যেখানে জনপ্রিয় সিরিজ 'স্টার ট্রেক'-এর মতো প্রতীক ব্যবহার করা হয়েছে। তবে এই পোস্টগুলোর মূল ফোকাস ছিল আমেরিকা ও ইরানের চলমান সংঘাতের ওপর। গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে শত্রুতা চরম আকার ধারণ করেছে।
ট্রাম্পের একটি ছবিতে দেখা যায়, মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালীর অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল টার্মিনাল 'খার্গ আইল্যান্ড'-এ গোলাবর্ষণ করছে। অন্য একটি ছবিতে ট্রাম্পকে আকাশে ভেসে থাকতে দেখা গেছে এবং তার নিচে সামরিক যুদ্ধবিমান উড়ে আসছে, যেখানে 'ইরান' হিসেবে চিহ্নিত এক এলাকায় বিস্ফোরণের দৃশ্য রয়েছে এবং ক্যাপশনে লেখা—'জগতের রক্ষক'। আরও একটি ছবিতে তাকে সামরিক কর্মকর্তাদের সঙ্গে নৌকার হাল ধরে থাকতে দেখা যায়, যেখানে তার টুপিটিতে লেখা ছিল 'এফএএফও' (যা একটি বিশেষ ইংরেজি গালি ও হুঁশিয়ারি)। মজার বিষয় হলো, এই যুদ্ধংদেহী ছবি পোস্ট করার ঠিক একই দিনে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজকে জানিয়েছেন যে ট্রাম্প আলোচনার জন্য কিছুটা সময় দিতে চাইছেন বলে ইরানের ওপর হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এই এআই দাপটে ২০২৮ সালের নির্বাচনী লড়াইয়েরও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। বেশ কয়েকটি ছবিতে তাকে সিগার ফুঁকতে দেখা গেছে এবং তার টুপিটিতে লেখা ছিল 'ট্রাম্প ২০২৮'। এক ছবিতে আকাশের দিকে তাকিয়ে থাকা একদল মানুষের মাঝে 'ট্রাম্প ২০২৮' লেখা একটি বিশাল মগও দেখা গেছে।
নিজের পুরনো ক্ষোভগুলো উসকে দিতে ট্রাম্প কানাডা এবং সিএনএন-এর সংবাদ উপস্থাপিকা কেইটলান কলিন্সকে নিশানা করেছেন। তিনি এমন একটি ছবি পোস্ট করেন যেখানে কানাডার দাবানলের ধোঁয়া যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, যা মূলত ২০১৬ সালের সীমান্ত প্রাচীরেরই এক ভিন্ন রূপ। কেইটলান কলিন্সকে নিয়ে করা পোস্টে ট্রাম্প উগ্র সমর্থকদের আলোচনার বিষয় বেছে নেন। সেখানে তিনি কলিন্সের মুখটি ট্রান্সজেন্ডার ব্যক্তিত্ব ডিলান মালভানির দেহে বসিয়ে একটি ছবি শেয়ার করেন। এর আগে 'হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার'-এ দেওয়া তার একটি বিতর্কিত ভাষণেও তিনি মালভানি ও কলিন্সের কড়া সমালোচনা করেছিলেন।।
ইরানের হামলার ভিডিওতে নিজের গান: হোয়াইট হাউসের এই ব্যবহারে ক্ষুব্ধ মার্কিন গায়িকা কেটি পেরি