Published : 26 Jul 2026, 10:11 PM
মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালীতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি তেলবাহী ট্যাংকারে মারাত্মক বিস্ফোরণ ঘটে, যা ইরানের ঘোষিত নৌপথ লঙ্ঘন করে সংঘটিত বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ইরান কর্তৃপক্ষের সঙ্গে কোনো প্রকার সমন্বয় ছাড়াই এই ট্যাংকারটি চলাচল করছিল।
রোববার (২৬ জুলাই) ইরানি গণমাধ্যম সূত্রে খবর, জলপথে থাকা একটি নৌ-মাইনের সঙ্গে সংঘর্ষের ফলে এই বিস্ফোরণ ঘটে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর নির্ধারিত রুট থেকে সরে গিয়ে ভিন্ন পথে যাওয়ার কারণেই জাহাজটি ওই নৌ-মাইনের শিকার হয় এবং এতে বিপর্যয় নেমে আসে। আরও উল্লেখ্য, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে পূর্বে বারবার সতর্ক করা হয়েছে যে, যদি কোনো জাহাজ ইরানের নির্ধারিত জলপথ থেকে বিচ্যুত হয়, তবে এর সমস্ত পরিণতির দায়ভার তাদেরকেই বহন করতে হবে।
এর আগে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) স্পষ্ট করে দিয়েছিল যে, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সকল জাহাজের অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রাখতে হবে এবং নির্ধারিত লেন ব্যবহার করতে হবে।।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান; হরমুজ প্রণালীতে নতুন করিডোর প্রত্যাখ্যান