Published : 27 Jul 2026, 02:28 AM
পাকিস্তান ও কাতারের প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে দুই দেশই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। রোববার (২৬ জুলাই) সৌদি সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া ও আল হাদাত এই তথ্য নিশ্চিত করে। গণমাধ্যমের সূত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক অনুসারে আলোচনায় অংশ নিতে প্রস্তুত থাকা সত্ত্বেও তেহরান আলোচনা বাতিল না করে তা সাময়িকভাবে স্থগিত করেছে। আরও জানা গেছে, ইরান পাকিস্তানি কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা হরমুজ প্রণালীতে নতুন কোনো করিডোর তৈরির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই সময়ে এমন তথ্য সামনে আসে যখন ইরানের ওপর টানা দুই রাতের মতো কোনো মার্কিন সামরিক হামলা ঘটেনি।
এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছিল। শনিবার অ্যাক্সিওস-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত তেরো দিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক কর্মকর্তাদের উপস্থাপিত হামলার পরিকল্পনা প্রতিদিন বিকেলে অনুমোদন করতেন এবং কয়েক ঘণ্টার মধ্যেই আক্রমণ শুরু হতো। তবে এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত দুই সূত্রের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ট্রাম্পের কাছে পুনরায় হামলার পরিকল্পনা পেশ করা হলেও তিনি তা অনুমোদন করেননি। বরং নতুন কোনো হামলা এড়াতে তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দেন। হামলা স্থগিত করার পরপরই হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোই আরও বুদ্ধিমানের কৌশল।
ট্রাম্প মন্তব্য করেন, 'আমরা এই মুহূর্তে তাদের (ইরানিদের) সঙ্গে কথা বলছি। আমার মনে হয়, দিন যত গড়াচ্ছে তারা আলোচনা নিয়ে তত বেশি আন্তরিক হচ্ছে। আমরা পুরোপুরি প্রস্তুত ও সজ্জিত আছি, কিন্তু আপাতত আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।' ।
হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ: ইরানের পথ লঙ্ঘন করে নৌ-মাইনের শিকার