Published : 01 Aug 2026, 12:16 AM
প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন অংশ ঘুরে দেখেন। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো নগর প্রশাসনের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই পরিদর্শনের সময় তিনি বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করেন এবং দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
একই সাথে তিনি দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এদিন প্রধানমন্ত্রী তার বাসভবনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে ডেকে নেন এবং তাদের সঙ্গে পরিদর্শনে বের হন। নিজের গাড়ি ব্যবহার করে তিনি রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা সেক্টর ৩, ৪, ৫ ও ৬, এয়ারপোর্ট রোড থেকে কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকাগুলো ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান।।
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগের ডেটাবেজ তৈরির জরুরি ডাক দিলেন ডা. জুবাইদা রহমান