Published : 30 Jul 2026, 08:28 PM
সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এই চুক্তির মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া পিটিই লিমিটেড থেকে প্রায় ৯৪৯ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে এলএনজি সংগ্রহ করা হবে, যার মূল্য প্রতি এমএমবিটিইউ ২২.৩৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫-১৬ আগস্ট এই গ্যাস সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এই প্রস্তাব পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর অধীনে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে গৃহীত হয়েছে। এটি ২০২৬ সালের জন্য কেনা এলএনজির ৪২তম চালান। সভায় সর্বনিম্ন দরদাতা হিসেবে ভিটল এশিয়া পিটিই লিমিটেডকে নির্বাচন করা হয়। এই ক্রয়ের মোট খরচ ধরা হয়েছে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা এবং প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ২২.৩৫ মার্কিন ডলার ধার্য করা হয়েছে।
একই সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবও অনুমোদিত হয়। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব গৃহীত হয়। এই সারের জন্য প্রতি মেট্রিক টনের দাম ৩৫৭.২৫ মার্কিন ডলার ধার্য করা হয়েছে, যার মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।।
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগের ডেটাবেজ তৈরির জরুরি ডাক দিলেন ডা. জুবাইদা রহমান