Published : 30 Jul 2026, 04:22 PM
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের যাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় একটি গাড়ির কাঁচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক দুপুর ২:৩০টার দিকে এই আক্রমণটি ঘটে।
হামলাকারীরা নিজেদের বিএনপি সমর্থক বলে দাবি করেছে সারজিস আলম। জানা গেছে, এনসিপির কিছু নেতা শহীদ পরিবারের সদস্যদের সাথে একটি অনুষ্ঠানের পর কানাইঘাট যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় গোলাপগঞ্জ পৌরসভার গেটের নূর ম্যানশনের সামনেই তাদের গাড়ির ওপর হামলা চালানো হয়।
এছাড়াও, এনসিপির গাড়িবহরকে ঘিরে একদল যুবক 'ভুয়া ভুয়া' স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। এই ঘটনার বিস্তারিত তথ্য আরও আসছে...।
থ্যালাসেমিয়া ও জন্মগত বিরল রোগের ডেটাবেজ তৈরির জরুরি ডাক দিলেন ডা. জুবাইদা রহমান