শিশু বিকাশ ও জলবায়ু সুরক্ষার পথে সম্মিলিত পদক্ষেপের ডাক
জলবায়ু সংকট মোকাবিলা এবং শিশুদের সুশৃঙ্খল প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং পরিবার—সকল পক্ষের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক ও বিশেষজ্ঞগণ।মঙ্গলবার রাজধানীতে ‘শৈশবের জন্য করণীয়: শৈশব ও ধরিত্রীকে সুরক্ষিত রাখা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ নীতি সংলাপে এই বার্তা দেওয়া হয়।