Published : 22 Aug 2026, 10:16 AM
শান্তি আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক এখনো অনিশ্চিত। এই অস্থিরতার মধ্যেই হরমুজ প্রণালীর কাছাকাছি একটি মার্কিন সামরিক বিমান নিখোঁজ হওয়ার খবর সামাজিক মাধ্যমে তীব্র জল্পনা সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, ইরান মার্কিন বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ই-৩জি সেন্ট্রি বিমানকে ভূপাতিত করেছে। শুক্রবার ভোরে ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ থেকে একটি তথ্য ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, হরমুজ প্রণালীতে অবস্থানরত এই মার্কিন বিমানটি জরুরি সংকেত পাঠায় এবং মুহূর্তের মধ্যে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। রুশ সম্প্রচারমাধ্যম আরটি নিউজও একই তথ্য প্রকাশ করে।
তাদের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি জরুরি ট্রান্সপন্ডার কোড ৭৭০০ সক্রিয় করেছিল এবং সেই সময় এটি ১৯ হাজার ২৭৫ ফুট উচ্চতায় ঘণ্টায় ৮৫২ কিলোমিটার বেগে উড়ছিল। এরপরই বিমানটি রাডার থেকে গায়েব হয়ে যায় বলে দাবি করা হয়। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে এই ভূপাতিত হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবুও, এই ঘটনা ঘিরে বিভিন্ন স্থানে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, হরমুজ প্রণালীর চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানই এই বিমানটিকে লক্ষ্য করে আঘাত হেনে থাকতে পারে।
বোয়িং ই-৩জি সেন্ট্রি বিমানটি আকাশ থেকে নজরদারি এবং সামরিক অভিযান পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মার্কিন বিমানবাহিনীর একটি মূল্যবান সম্পদ, যা ১৯৯৮ সালে ২৭০ মিলিয়ন ডলারের বেশি দামে কেনা হয়েছিল। বর্তমানে মার্কিন বিমানবাহিনীর বহরে এই ধরনের তেরোটি বিমান রয়েছে, যা বিভিন্ন সামরিক ঘাঁটির নজরদারি ও কমান্ড নিয়ন্ত্রণ কার্যক্রমে অপরিহার্য।।
শিক্ষকের হাতে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু: শ্রেণিকক্ষে শারীরিক শাস্তির বিতর্ক ও তীব্র জনরোষ