Published : 22 Aug 2026, 12:16 AM
ভারতের রাষ্ট্রপতি ভবন সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই তা তুলে নিয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, এই পদক্ষেপ নেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয়েছিল যে, বিশিষ্ট অতিথির অভ্যর্থনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না। আরও উল্লেখ করা হয়েছিল যে, 'বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতিমূলক মহড়ার কারণে এই শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি বাতিল করা হবে'। যদিও এই সফর নিয়ে ভারত বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
পরবর্তীতে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়। বেলা ৩টার দিকে নতুন বিবৃতিতে জানানো হয় যে, গত ২১ আগস্ট প্রকাশিত সেই বিজ্ঞপ্তিতে উল্লিখিত 'এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হবে না' সংক্রান্ত ঘোষণাটি বাতিল করা হলো। এর আগে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে এই সম্ভাব্য সফর নিয়ে আলোচনা হয়েছিল, যেখানে কর্মকর্তারা অনুমান করেছিলেন যে সফরটি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে হতে পারে। গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে এই সফর নিয়ে আলোচনা জটিল হয়েছে। ভারতে রাষ্ট্রীয় সফরে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের ঐতিহ্য রয়েছে।
ভবনের ফোরকোর্টে এই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে 'গার্ড অব অনার', জাতীয় সঙ্গীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া করা হয়। এছাড়াও, সফররত শীর্ষ নেতার সম্মানে রাষ্ট্রপতির ভবনে নৈশভোজের আয়োজন করা হয়।।
বিতর্কিত দ্বীপগুলোর কাছে রুশ ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিবাদে ক্ষুব্ধ জাপান