Published : 16 Aug 2026, 02:16 AM
ইরানের দাবি, যুদ্ধ চলাকালীন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর সময় বিধ্বস্ত হওয়া তিন বিমান চালককে কাতারেই বন্দী করে রাখা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ। দেশটির সংবাদ সংস্থা 'ফারস নিউজ' এই খবর প্রকাশ করেছে। জেনারেল বাঘেরজাদেহ জানান, যুদ্ধের পর কাতারি বাহিনী ওই তিন পাইলটকে জীবিত আটক করেছে।
বন্দি বিমান চালকদের নাম জাভেদ সালেহি, আবদুল মজিদ দাস্তিয়ান এবং ওমরান বেহরাবেশিয়ান। আন্তর্জাতিক রেডক্রস কমিটিকে লেখা এক চিঠিতে তিনি অভিযোগ করেন যে গত ছয় মাস ধরে এই পাইলটদের পরিবারের সাথে কোনো যোগাযোগ বা দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে তাদের মুক্তি নিশ্চিত করতে রেডক্রসের সাহায্য চান। এর আগে ইরানি সেনাবাহিনী আরও জানিয়েছে, মজিদ কাজমি নামে আরও এক পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যিনি মার্চের শুরুতে কাতারের 'আল উদেইদ' বিমানঘাঁটিতে হামলার সময় নিহত হন।
উল্লেখ্য, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক স্থাপনা এবং এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। যুদ্ধের সময় এই ঘাঁটিটি ইরানের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল বলে ধারণা করা হয়। এই বিষয়ে কাতার বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।।
ইউরোপের পথে দুই মাস নিখোঁজ বিশ্বের প্রবীণতম রাষ্ট্রপ্রধান, ঘিরে রহস্য