Published : 28 May 2026, 02:06 AM
ইরান পরিস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যে প্রায় তিন মাস ধরে হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি ‘বাংলার জয়যাত্রা’র ৩১ জন নাবিক জাহাজের মধ্যেই ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন এই জাহাজটি এর আগে তিনবার হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করেও সফল হয়নি। এই ৩১ জন নাবিক সবাই বাংলাদেশি। আপনজনদের ছেড়ে গত ঈদুল ফিতরও তারা জাহুকেই আপন করে কাটিয়েছিলেন। বুধবারের ঈদুল আজহাটাও (স্থানীয় সময়) তাদের জন্য কেটেছে উত্তাল সাগরে, ভাসমান জাহাজে। সব মিলিয়ে উৎকণ্ঠা আর দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক নাবিক জানান, সমুদ্রে কয়েক মাস কাজ করার অভিজ্ঞতা তাদের আছে।
অনেকেই ছয় মাস সমুদ্রযাত্রার পর বাড়ি ফেরেন। তবে এমন যুদ্ধাবস্থা তারা আগে কখনো দেখেননি। আরেক নাবিক বলেন, জাহাজে পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও পরিবার থেকে দূরে টানা দুটি ঈদ কাটানো মানসিকভাবে কঠিন। তিনি বলেন, “খাবার বা অন্য কোনো প্রয়োজনীয় জিনিসের অভাব নেই, তবে আমরা সবসময় পরিবারের জন্য চিন্তিত, আর তারাও আমাদের জন্য দুশ্চিন্তা করে।” বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম মাহমুদুল মালেক জানিয়েছেন, নাবিকেরা নিরাপদে আছেন। তিনি বলেন, “সমুদ্রে থাকা নাবিকদের জন্য এটা নতুন কিছু নয়। সবাই সুস্থ আছেন এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে।
আমরা জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করছি।” বিএসসি সূত্র জানায়, এমভি ‘বাংলার জয়যাত্রা’ গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। কাতারের একটি বন্দরে স্টিল কয়েল বোঝাই করার পর জাহাজটি ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। পরের দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে জাহাজটি আটকা পড়ে। ১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস হয়। প্রাথমিকভাবে জাহাজটির কুয়েত থেকে নতুন পণ্য নেওয়ার কথা ছিল, কিন্তু সংঘাত বাড়তে থাকায় বিএসসি জাহাজটিকে বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।।
নেটফ্লিক্স চুক্তিতে বিরোধ, ‘থ্রি বডি প্রবলেম’ প্রযোজকের হতাকাণ্ডের নেতার মৃত্যুদণ্ড কার্যকর