Published : 27 May 2026, 10:10 AM
ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের ২০টি প্রদেশের ১৪০টির বেশি ঐতিহাসিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এই ধ্বংসযজ্ঞের প্রাথমিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৪৯ মিলিয়ন ডলার। ইরানের সংস্কৃতি, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রী রেজা সালেহি আমিরি জানান, এটি কেবল একটি প্রাথমিক হিসাব, বিস্তারিত পর্যালোচনার পর ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তেহরান প্রদেশে, যেখানে ৬৩টি প্রাচীন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ইসফাহানে ২৩টি এবং গোলেস্তান প্রদেশে ১২টি স্থাপনার ধ্বংসের খবর পাওয়া গেছে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই হামলায় ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। এর জবাবে তেহরানও ইসরায়েল, জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।।
নেটফ্লিক্স চুক্তিতে বিরোধ, ‘থ্রি বডি প্রবলেম’ প্রযোজকের হতাকাণ্ডের নেতার মৃত্যুদণ্ড কার্যকর