Published : 28 May 2026, 12:05 AM
সাদা রঙের ব্যতিক্রমী চামড়ার কারণে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানি করা হবে না। কেরানীগঞ্জের এক ক্রেতার কাছ থেকে মহিষটিকে উদ্ধার করে পুলিশ। এখন এটিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখার ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জনসমাগম ও বিশৃঙ্খলা এড়ানোর জন্য ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে আনা হয়েছে। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জের খামারে মহিষটির লালন-পালন চলছিল। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, নিরাপত্তার কারণে মহিষটিকে আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল বিকেলে রসুলপুর এলাকা থেকে এটিকে উদ্ধার করা হয়। মার্কিন দূতাবাসও মহিষটিকে কোরবানি করা হোক, তা চায়নি। এর ফলে, মহিষটির মালিক এখন আর এটি কোরবানি করতে পারবেন না। পরবর্তীতে প্রাণীটি নিয়ে কী করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর জানা যায়, মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বিরল প্রজাতির এই মহিষটিকে সংরক্ষণের জন্য ৩ লাখ ৩০ হাজার টাকায় মালিকের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে এবং চিড়িয়াখানায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. মেহেদী হাসান ভূঁইয়া জানান, অ্যালবিনো প্রজাতির এই মহিষটি অত্যন্ত দুর্লভ। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় সামাজিক মাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামেই পরিচিতি লাভ করে। ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে বহু মানুষ খামারটিতে মহিষটি দেখার জন্য ভিড় করেছিলেন। শুধু দেশীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এই মহিষ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।।
নেটফ্লিক্স চুক্তিতে বিরোধ, ‘থ্রি বডি প্রবলেম’ প্রযোজকের হতাকাণ্ডের নেতার মৃত্যুদণ্ড কার্যকর