Published : 20 May 2026, 04:52 PM
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায়! প্রথমবারের মতো নিজ মাটিতে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিজাদু এবং দলের সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহাসিক জয় আসে। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তান ৭৮ রানের ব্যবধানে পরাজিত হয়। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের স্কোর ছিল ৭ উইকেটে ৩১৭।
জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৩ উইকেট, আর পাকিস্তানের ১২০ রান। পঞ্চম দিনের সকালে আগের দিনের অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান ব্যাট করতে নামেন। শুরুতেই নাহিদ রানার বলে রিজওয়ান ক্যাচ দেন, কিন্তু মেহেদী হাসান মিরাজ সেটি ধরতে ব্যর্থ হওয়ায় তিনি দ্বিতীয় সুযোগ পান। এরপর রিজওয়ান ও সাজিদ খান মিলে লড়াকু জুড়ি গড়ে তোলেন, যা পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করে।
তবে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি ভেঙে দেন। তিনি ৩৬ বলে ২৮ রান করা সাজিদ খানকে আউট করে নিজের পঞ্চম উইকেটটি (ফাইফার) পূর্ণ করেন। সাজিদের বিদায়ের পর পাকিস্তানের ইনিংস দ্রুত ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ৭৮ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে।।
রিজওয়ানের ‘অভিনয়’ নিয়ে টাইগারদের বিদ্রূপ, মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময়!