Published : 23 Mar 2026, 11:06 AM
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভৈরব বন্ধুসভা আয়োজন করেছিল এক মনোজ্ঞ অনলাইন কুইজ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধশত শিক্ষার্থী – স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। তাদের মধ্যে থেকে সেরা ২০ জন বিজয়ী নির্বাচিত হয়। পুষ্পিতা চৌধুরী, নিশাত তাসনিম, আরিফুল ইসলাম, সামান্তা সুলতানা, আলভী রহমান, আরাফ চৌধুরী, নবদর্শী চাকমা, নুর সাইবা, জুবায়ের মন, মেহেজাবিন জুনায়েদ, নুসাইবা নাহার, সামিয়া খানম, আবদুল্লাহ শাহেদ, সুমাইয়া খানম, রৌদ্র দাস, মেহেরিন আক্তার, তাসফিয়া নওরিন, হুমায়রা নিঝুম, অর্পিতা আমিন ও আফরিন জাহান – এই গুণী শিক্ষার্থীরাই হলো সেই ভাগ্যবান বিজয়ী। বিজয়ী প্রত্যেকেই পেয়েছেন বই, জনপ্রিয় কিশোর আলো ম্যাগাজিন এবং স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট। শুধু তাই নয়, সকল অংশগ্রহণকারীও পেয়েছেন কিশোর আলো ম্যাগাজিন ও সার্টিফিকেট।
১৪ই মার্চ প্রথম আলো ভৈরব অফিসে এক আনন্দঘন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আর যারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তাদের জন্য পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। ব্লু বার্ড স্কুলের ছাত্রী সামান্তা সুলতানা জানায়, “এ ধরণের কার্যক্রম আমাদের পাঠ্যবইয়ের বাইরের জগৎ সম্পর্কে জানতে খুব সাহায্য করে, তাই আমি সবসময় এগুলোতে অংশ নিতে আগ্রহী।” ভৈরব উদয়ন স্কুলের ছাত্র আরাফ চৌধুরী বলে, “ভৈরব বন্ধুসভার সাধারণ জ্ঞান, বিতর্ক ও কুইজের মতো আয়োজনগুলো আমাকে উৎসাহিত করে। জ্ঞানভিত্তিক এই কার্যক্রমগুলো নিয়মিত চলুক, এটাই আমার প্রত্যাশা।” এই অনলাইন কুইজ প্রতিযোগিতার সমন্বয়ক ছিলেন প্রাক্তন সভাপতি নাহিদ হোসাইন।
বর্তমান সভাপতি জান্নাতুল মিশু বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা যেন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞানভিত্তিক অন্যান্য কার্যক্রমেও অংশ নেয়। তাই আমাদের এই সহশিক্ষা কার্যক্রমগুলো বছরজুড়ে সবসময় চলমান থাকে।” পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বি, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হেপী বেগম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম, বইমেলা সম্পাদক মাহমুদুল শান্ত, এবং বন্ধুরা অনুপম, সামির, হাবিবুল্লাহ ও উদয় উপস্থিত ছিলেন। জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, ভৈরব বন্ধুসভা।।
রিজওয়ানের ‘অভিনয়’ নিয়ে টাইগারদের বিদ্রূপ, মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময়!