Published : 08 Feb 2026, 02:04 PM
আন্তর্জাতিক ক্রিকেট মহলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানে গেছেন। রবিবার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে রাজি হয়নি।
ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আইসিসি অনড় থাকে যে বিশ্বকাপ ম্যাচগুলো ভারতেই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের দলের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার কথা বললেও আইসিসি তাতে রাজি হয়নি। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার বিষয়ে নিজেদের অপারগতা ঘোষণা করেছে।
এই পরিস্থিতিতে বিশ্বকাপের সময়সূচি এবং আয়োজন নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। আইসিসি এখনো এই বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি, তবে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তগুলো বিশ্ব ক্রিকেটে বড় ধরনের প্রভাব ফেলবে। ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে এই বৈঠকের দিকে, যেখানে একটি শান্তিপূর্ণ সমাধানের আশা করা হচ্ছে।।
রিজওয়ানের ‘অভিনয়’ নিয়ে টাইগারদের বিদ্রূপ, মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময়!