Published : 13 Feb 2026, 01:05 AM
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এক বিশাল জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। হাঁস প্রতীকের এই প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৩৭ হাজার ৫৬৮ ভোটে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলার সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে রুমিন ফারহানাকে সমর্থন করেছেন। মোট ১ লক্ষ ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়ে তিনি নিরঙ্কুশ জয়লাভ করেন। অন্যদিকে, বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে ৭৯ হাজার ৯২৭ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার রাত ১২টার পর সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার আনুষ্ঠানিকভাবে রুমিন ফারহানার বিজয় ঘোষণা করেন। এই আসনে মোট ৪ লক্ষ ৯৯ হাজার ৪৪৮ জন ভোটার ছিলেন, যার মধ্যে ৪৪.৮ শতাংশ ভোট দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সামান্য হাতাহাতি হয়, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়াও, সরাইল উপজেলা সদরের কাচারিপাড়া এলাকার সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন ভোটকেন্দ্রে ২ নম্বর বুথের পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮) সকাল আটটার দিকে অজ্ঞান হয়ে পড়েন এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে মৃত ঘোষণা করা হয়।
এই আসনে ৯ জন প্রার্থী থাকলেও মূলত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের (খেজুরগাছ প্রতীক) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।।
ছাত্রদলের দেয়াললিখন: ‘গোপন চাল’য়ের বিরুদ্ধে ক্যাম্পাসজুড়ে প্রতিবাদ