Published : 20 Feb 2026, 07:05 PM
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের পর এবার পাংশা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে লাগানো হলো নতুন ব্যানার। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে শহরের প্রধান সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে এই ব্যানারটি স্থাপন করা হয়। মজার বিষয় হলো, কার্যালয়টি প্রাক্তন রেলমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়ির খুব কাছেই অবস্থিত। ব্যানারে দেখা যায়, একদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়, অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জিল্লুল হাকিমের ছবি। মাঝখানে বড় করে লেখা ‘শুভ উদ্বোধন’ এবং তার পাশে জেলা আওয়ামীলীগের সদস্য ও প্রাক্তন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমের পুত্র মিতুল হাকিমের ছবি।
ব্যানারের উপরের অংশে লেখা রয়েছে, ‘রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সক্রিয় সদস্য মিতুল হাকিম, পাংশা উপজেলাসহ রাজবাড়ীর প্রতিটি উপজেলায় আওয়ামীলীগের অফিস উদ্বোধনের ঘোষণা’। এছাড়া ব্যানারের নিচে লেখা হয়েছে, ‘আজ মিতুল হাকিমের নির্দেশনায় পাংশা উপজেলা আওয়ামীলীগের অফিস শুভ উদ্বোধন করা হলো’। স্থানীয়ভাবে কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি ব্যানারটি কখন বা কিভাবে লাগানো হয়েছে। এর আগে গত বুধবার রাজবাড়ী জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগানো হয়েছিল। এছাড়াও, ‘বাংলাদেশ আওয়ামীলীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও লাগানো হয়, যেখানে বিতর্কিত আওয়ামীলীগ নেতা শেখ সোহেল রানার ছবি ছিল।
মঙ্গলবার সকালে কয়েকজন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে একটি ব্যানার লাগায়, যেখানে রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নাম ও ছবি ছিল। পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার জানান, ‘বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কে বা কারা ব্যানারটি লাগিয়েছে, তা আমরা খতিয়ে দেখছি। কার্যালয়টি তখনও পর্যন্ত খোলা হয়নি। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি।’।
ছাত্রদলের দেয়াললিখন: ‘গোপন চাল’য়ের বিরুদ্ধে ক্যাম্পাসজুড়ে প্রতিবাদ