Published : 12 Feb 2026, 01:07 PM
রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে কথা হচ্ছিল এআইইউবির ছাত্রী সানাইয়া ইফফাত ইলমার সঙ্গে। ভোট দেওয়া শেষ করে সবেমাত্র বেরিয়ে এসেছেন তিনি। বেলা ১১টার দিকে সানাইয়া প্রথম আলোকে জানান, ‘কেন্দ্রে আসার আগে একটু ভয় লাগছিল, মারামারি বা ঝামেলা হতে পারে ভেবেছিলাম। অনেকে বলছিল, ভোট দিতে অনেক সময় লাগবে, লম্বা লাইন হবে। কিন্তু এসে দেখি পরিবেশ খুবই শান্তিপূর্ণ। দুই মিনিটের মধ্যেই ভোট দিয়ে দিলাম। ভেতরে ও বাইরে সবাই খুব সহযোগিতা করছেন।’ সানাইয়া এই প্রথমবার ভোটার হলেন এবং জীবনে প্রথমবারের মতো ভোট দিলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের ভোট যেন সবসময় এমন শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ হয়। এর আগে, সকাল ১০টার দিকে ঢাকা-১৮ আসনের দক্ষিণখানের এমারত হোসেন আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে কথা হয় মাহিমা ও হাবিবা সুলতানার সঙ্গে। নর্দান বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র এই দুই বান্ধবী প্রথমবারের মতো ভোট দিয়ে কেন্দ্র থেকে একসঙ্গে বের হচ্ছিলেন। হাবিনা জানান, ‘খুব ভালো লাগছে, আশা করি এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
’ মাহিমা বলেন, তাঁদের পরিবারে মোট দশজন ভোটার আছেন—বাবা-মা, ভাই-বোন এবং দাদা। তাঁরা সবাই সকাল সকাল এসে ভোট দিয়েছেন। হাবিবা সুলতানা জানান, তাঁদের পরিবারের সদস্য সংখ্যা সাত। তাঁরাও ভোট দিতে এসেছেন। দুজনেই জানান, একইসঙ্গে গণভোট ও জাতীয় সংসদের ভোট নিয়ে প্রথমে কিছুটা দ্বিধা ছিলেন, ভেতরে ভেতরে ভয়ও ছিল। তবে ভোট দিতে গিয়ে তাঁরা দেখেন, তেমন কিছু নেই। দেড় থেকে দুই মিনিটের মধ্যেই তাঁদের ভোট দেওয়া শেষ হয়ে যায়। Habiba বলেন, ‘আগে তো শুনতাম রাতে নাকি ভোট হয়ে গেছে, কেন্দ্রে যাওয়ার দরকার নেই। কিন্তু এখন দেখছি সবাই হাসিমুখে আসছে, ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছে। খুব ভালো লাগছে।’ একই কেন্দ্রে ভোট দিয়েছেন দক্ষিণখানের বিদুপাড়ার মো. বাচ্চু মিয়া। তাঁর বয়স ৫৬ বছর।
তিনি বলেন, এবার কোনো ঝামেলা নেই, ভোট দিতে বেশি সময়ও লাগেনি। খুব ভালো লাগছে। দক্ষিণখানের এই কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটকেন্দ্র রয়েছে। এ এস এম মোজাম্মেল হক কলেজ, এমারত হোসেন আদর্শ উচ্চবিদ্যালয় এবং উত্তরা আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ—এই তিনটি মিলিয়ে মোট ছয়টি কেন্দ্র। এখানে মোট ভোটার ১১ হাজার ১১৬ জন। বেলা ১১টা পর্যন্ত ২ হাজার ৪৩৬টি ভোট পড়েছে। মোজাম্মেল হক কলেজের প্রিসাইডিং কর্মকর্তা অপু দেবনাথ প্রথম আলোকে জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।।
জাল স্বাক্ষর মামলায় সিআইডি তলব: দিল্লি থেকে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আদালতে আইনি সুরক্ষা