Published : 31 May 2026, 02:50 AM
রাজধানীর কোরবানির পশুর বর্জ্য অপসারণ পরিস্থিতি নিজ চোখে দেখতে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রী নিজেই গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে শহরের বিভিন্ন পথ ঘুরে দেখেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি বলেন, “রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য যেন সুষ্ঠুভাবে অপসারণ করা হয়, তা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী স্বয়ং রাস্তায় নেমেছিলেন।
তিনি ব্যক্তিগতভাবে গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন।” উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১ নম্বর সড়ক, হাতিরঝিল, রামপুরা রোড এবং মালিবাগের আবুল হোটেল হয়ে তালতলা মার্কেট ও বাসাবো এলাকা পরিদর্শন করেন। এরপর প্রধানমন্ত্রীর গাড়ি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড হয়ে যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল এবং শহীদ ফারুক সড়ক দিয়ে দয়াগঞ্জ হয়ে নারিন্দা ও রায়সাহেব বাজার মোড় ছুঁয়ে আদালত সড়ক দিয়ে নয়া বাজার, বংশাল রোড হয়ে গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি হয়ে ডানদিকে কলাবাগান, মিরপুর রোড ও সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার হয়ে জিগাতলা বাসস্ট্যান্ডের পাশ দিয়ে ২৭ নম্বর সড়ক ধরে মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী সড়ক ঘুরে সম্পন্ন হয় এই পরিদর্শন।
।
শ্রীমঙ্গলে রেল বিপর্যয়: লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ওয়াগন, সিলেট- সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন