Published : 14 May 2026, 06:06 PM
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান প্রতিবন্ধী শিশুদের জন্য এক অভাবনীয় উদ্যোগের সূচনা করেছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘শিশু স্বর্গ মডেল’ নামের একটি বিশেষ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই মডেলটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা এবং সামাজিক পুনর্বাসনের জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডা. জুবাইদা রহমান উপস্থিত থেকে এই নতুন মডেলের দ্বার উন্মোচন করেন।
এর আগে, তিনি মনোযোগ সহকারে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য তৈরি করা শিক্ষামূলক উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রীর স্টলগুলো ঘুরে দেখেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত્વ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসের সহ-সভাপতিত্বে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এছাড়াও, ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) প্রমুখ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ‘শিশু স্বর্গ মডেল’ শুধুমাত্র স্বাস্থ্যসেবাই নয়, বরং সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিশেষভাবে কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নে এই ধরনের পদক্ষেপের গুরুত্বের ওপর জোর দেন।।
বিয়ের স্বপ্ন ভেঙে শোকের কান্না: ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ ভাইয়ের প্রাণহানি