Published : 13 May 2026, 08:05 AM
নির্বাচনের ঠিক আগে, গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি মনে করেন, এই আলোচনার ফলেই এখন পর্যন্ত এই দলগুলো চুক্তির বিরুদ্ধে কোনো সক্রিয় পদক্ষেপ নিচ্ছে না। মঙ্গলবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘নয়াকৃষি আন্দোলন’ ও ‘উবিনীগ’ এর যৌথ উদ্যোগে হাওরের বোরো ধান বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলার উপায় নিয়ে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ফরিদা আখতার চুক্তিটির প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, “নির্বাচনের মাত্র তিনদিন আগে ৯ ফেব্রুয়ারি এই চুক্তিটি স্বাক্ষর করা হয়েছিল। তাই অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতা এখানে স্পষ্ট।
এখন এটা পরিষ্কারভাবে জানা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে যে, বিএনপি, জামায়াতে ইসলাম এবং অন্যান্য বিরোধী দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার এই বিষয়ে আলোচনা করেছে। সম্ভবত সেই কারণেই তারা এখন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।” তিনি আরো বলেন, এই চুক্তি দেশের কৃষিখাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। “তবে আমি মনে করি, এই চুক্তিতে এমন দুটি ধারা আছে যেগুলো সংশোধন করা যেতে পারে অথবা চুক্তিটি ৬০ দিনের মধ্যে বাতিলও করা যেতে পারে,” বলেন তিনি। চুক্তিটি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানিয়ে এই প্রাক্তন উপদেষ্টা বলেন, “আপনাদের উচিত এই বিষয়ে সোচ্চার হওয়া এবং সংসদে বিষয়টি উত্থাপন করা।
জনগণের সম্মতির ভিত্তিতে যেন সবকিছু করা হয়।” অনুষ্ঠানে উবিনীগের জাহাংগীর আলম জনিসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।
হামের বিষাক্ত ছোবলে ৪৩০-এর বেশি শিশুর প্রাণহানি; dernières ২৪ ঘণ্টায় আরও ৯ জন বিদায় জানালো জীবনকে