Published : 14 May 2026, 12:19 AM
দেশের অন্যতম স্বনামধন্য প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনী হঠাৎ করেই তাদের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আজ বুধবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রকাশনীর প্রধান অংশীদার কাজী শাহনূর হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কিছু আর্থিক অনিয়ম ও অস্বচ্ছতা ধরা পড়েছে।
এই পরিস্থিতিতে, একটি নিরপেক্ষ অডিট সম্পন্ন করার জন্য সেবা প্রকাশনীর সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের নাম বা সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে, কাজী শাহনূর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে, তার মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে।
।