Published : 14 May 2026, 04:04 AM
বাগেরহাটের ৬ হাজার ৬৪৬ জন কৃষককে ৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকার কৃষি ঋণ থেকে মুক্তি দিচ্ছে সরকার। পাশাপাশি, কৃষিকাজের উন্নতি ও সেচ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য ২৫টি খালে ৪৮.৫৫ কিলোমিটার পর্যন্ত খনন করা হবে এবং প্রায় ৩৮ হাজার ৩০০টি ফলজ ও বনজ গাছ লাগানো হবে। আজ বুধবার জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, সরকারের নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে ‘সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে ধারণ করে কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ সুরক্ষার পাশাপাশি সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে। ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ গাড়ি, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের মতো পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি আরও জানান, বাগেরহাটের ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লাখ টাকার ঋণ সরকার সম্পূর্ণরূপে মওকুফ করে দিয়েছে।
।
বিয়ের স্বপ্ন ভেঙে শোকের কান্না: ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ ভাইয়ের প্রাণহানি