Published : 14 May 2026, 05:05 PM
নাহিদ রানার সময় এখন। বাংলাদেশের এই গতিময় বোলার এপ্রিল মাসের জন্য আইসিসি-র সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত তিনটি ওয়ানডে ম্যাচে তিনি ৮টি উইকেট শিকার করেন, যা তাঁকে এই স্বীকৃতি এনে দিয়েছে। শুধু তাই নয়, এই সিরিজের আগে ও পরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন তিনি। গত মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি ৮টি উইকেট ঝুলিয়েছিলেন। এরপর মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করেন ক্যারিয়ার সেরা বোলিং - ৪০ রানে ৫ উইকেট। নাহিদ রানা এই প্রথম আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন।
গত বছর এপ্রিল মাসে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে এই সম্মাননা পেলেন তিনি। এর আগে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (২ বার) ও মেহেদী হাসান মিরাজ এই স্বীকৃতি লাভ করেন। মাসসেরা হওয়া নাহিদ রানা বলেছেন, ‘নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া সত্যিই দারুণ অনুভূতি। দেশের মাটিতে এই পারফর্মেন্স সিরিজটিকে আরও স্মরণীয় করে তুলেছে, যা আমি সবসময় মনে রাখব।’ অন্যদিকে, শোনা যাচ্ছে ১ কোটি টাকা দিয়ে মামলার নিষ্পত্তি করার প্রস্তাব! এই সিরিজে নাহিদ রানার শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ম্যাচে ৬৫ রান খরচ করে ১ উইকেট নেন। তবে দ্বিতীয় ওয়ানডেতেই দারুণভাবে ঘুরে দাঁড়ান এবং ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট দখল করেন।
এর আগে চলতি বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার তিনি ৫ উইকেট পেয়েছিলেন। নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচে নাহিদ রানা ২টি উইকেট নেন এবং সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। মেয়েদের মধ্যে এই মাসের সেরা খেলোয়াড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। অন্যদিকে, র্যাঙ্কিংয়েও সুখবর। টেস্টে ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছেন নাজমুল, নাহিদ ও তাইজুল। ১৩ মে ২০২৬।
ঈদুল আজহায় লম্বা ছুটি: ২৫ থেকে ৩১ মে সরকারি-বেসরকারি অফিস বন্ধ