Published : 14 May 2026, 10:03 PM
পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সরকার ঘোষণা করেছে একটানা ৭ দিনের ছুটি। ২৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল অফিস থাকবে বন্ধ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস আজ (১৪ মে) এক সরকারি প্রজ্ঞাপনে এই ছুটি ঘোষণা করেন।
এই ছুটির সাথে সমন্বয় করে, ২৩ ও ২৪ মে (শুক্র ও শনি) অফিস খোলা থাকবে, যাতে ঈদের আগের প্রস্তুতি সম্পন্ন করা যায়। তবে জীবনযাত্রার জরুরি পরিষেবাগুলো স্বাভাবিক থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এগুলোর সাথে জড়িত যানবাহন ও কর্মীরা ছুটির বাইরে থাকবেন।
এছাড়াও, স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক ও কর্মীরা, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং জরুরি কাজের সাথে জড়িত অফিসগুলোও এই ছুটির আওতামুক্ত থাকবে। ব্যাংকিং কার্যক্রম এবং আদালতের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট তাদের নিজ নিজ এখতিয়ারে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।।
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে চীনের কঠোর বার্তা: শি জিনপিংয়ের ট্রাম্পকে সতর্কবার্তা