Published : 14 May 2026, 02:03 PM
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেছেন, তাইওয়ান নিয়ে ভুল পদক্ষেপ নিলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাতের আগুন জ্বলতে পারে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি সূত্রে জানা যায়, দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠকে শি জিনপিং বলেন, ‘তাইওয়ান ইস্যুটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের কেন্দ্রবিন্দু।
’ তিনি আরও বলেন, ‘যদি এই বিষয়টি সঠিকভাবে সামলানো না হয়, তবে দুটি দেশ কেবল সংঘর্ষেই জড়াবে না, বরং একটি বড় ধরনের সংঘাতের সম্মুখীন হতে পারে, যা দুই দেশের সম্পর্ককে এক চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যাবে।’ চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং ট্রাম্পকে বুঝিয়ে বলেছেন, তাইওয়ান নিয়ে ভুল বোঝাবুঝি হলে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী, এবং এর ফলে সম্পর্ক ‘এক বিপজ্জনক মোড়ে’ পৌঁছাতে পারে। বেইজিং সবসময়ই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ করে আসছে।
।
পশ্চিমবঙ্গে পশু জবাইয়ের নতুন নিয়ম: প্রকাশ্যে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ, লাগবে সরকারি অনুমতি