জ্বালানি দুর্নীতিতে সরকারের ঢিলেঢালা ভাব, ক্যাবের উপদেষ্টার কঠোর সমালোচনা
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, সরকার ক্ষমতা গ্রহণের পর জ্বালানি সংকট মোকাবিলা করলেও পরবর্তীতে দ্রব্যমূল্য বেড়েছে।তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতে সংঘটিত অপরাধীদের বিরুদ্ধে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না।