Published : 16 Jul 2026, 02:18 PM
দণ্ডিত প্রয়াত শিশু যৌন নিপীড়ক ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ নেতৃত্বের গভীর সংযোগ ছিল—এই জল্পনা দীর্ঘকাল ধরেই বিদ্যমান। এবার মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এই জল্পনাকে আরও জোরদার করলেন। তিনি দাবি করেছেন, এপস্টিনের যোগাযোগ ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে সর্বোচ্চ স্তরের কর্মকর্তাদের সঙ্গে। জো রোগানের পডকাস্টে বক্তব্য রাখতে গিয়ে ভ্যান্স বলেন, 'মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার যে স্পষ্ট সম্পর্ক ছিল, তাতে কোনো সন্দেহ নেই। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার যোগাযোগ ছিল।' ভ্যান্স সম্ভবত সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে এপস্টিনের প্রমাণিত সম্পর্কের দিকে ইঙ্গিত করেছেন। তিনি আরও মন্তব্য করেন, 'ইসরায়েলের ডিপ স্টেটের মধ্যে যারা বামপন্থী ভাবধারার, তাদের সঙ্গেই এপস্টিনের বেশি ঘনিষ্ঠতা ছিল বলে মনে হয়।' ভ্যান্স আরও বলেন, 'ইসরায়েলি রাজনীতির ডানপন্থী গোষ্ঠীর সঙ্গে তার তেমন ঘনিষ্ঠতা ছিল না।
তবে আমেরিকার ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। এখানে তার যোগাযোগ ছিল সর্বব্যাপী। রিপাবলিকান দল বা ডেমোক্র্যাটদের মধ্যেও তার বন্ধু ছিল, এবং তাদের মধ্যে তার কোনো দূরত্ব ছিল না।' অন্যদিকে, এপস্টিনের গোপন নথি প্রকাশ্যে আনার বিষয়ে ট্রাম্প প্রশাসন স্বীকার করে যে তারা 'যোগাযোগের ক্ষেত্রে চরম ধোঁকা' করেছে। ভ্যান্স মনে করেন, শুরুতেই সমস্ত তথ্য একসাথে প্রকাশ করা উচিত ছিল। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রশাসন কোনো তথ্য আড়াল করার চেষ্টা করেনি। নথিপত্রগুলো গোপন রাখার পেছনে কোনো 'অনৈতিক প্রভাব' কাজ করেছিল কি না—এই প্রশ্নের উত্তরে ভ্যান্স বলেন, 'আমি সম্পূর্ণ সততার সাথে বলছি, এপস্টিনের নথির তথ্য মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা আক্ষরিক অর্থেই ধোঁকা দিয়েছি। কিন্তু এই যোগাযোগের ব্যর্থতার কারণ কি কিছু লুকানোর চেষ্টা ছিল? না।
' এপস্টিনের নথি নিয়ে ট্রাম্প প্রশাসন যখন নিজের সমর্থক গোষ্ঠীর তীব্র সমালোচনার মুখে পড়ে, তখন ভ্যান্স এই মন্তব্য করেন। এই প্রসঙ্গে মার্কিন উপরাষ্ট্রপতি তৎকালীন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির একটি প্রকাশ্যে মন্তব্যের দিকে আঙুল তোলেন। বন্ডি সেই সময়ে ইঙ্গিত দিয়েছিলেন যে এপস্টিনের ক্লায়েন্টদের তালিকা তার কাছেই ছিল। ভ্যান্স আরও বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডানপন্থী সোশ্যাল মিডিয়া প্রভাবশালীদের হাতে যে তথ্যগুলো তুলে দেওয়া হয়েছিল, তার 'অধিকাংশই ছিল পূর্বেই প্রকাশিত পুরোনো নথি'। তিনি যোগ করেন, 'এর পেছনের উদ্দেশ্য কী ছিল তা আমি জানি না, কিন্তু এর ফলাফল আমি জানি। এর ফলে পুরো উদ্যোগটির ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছিল।' যদি এপস্টিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদেরই কোনো চর হন—এমন তত্ত্ব উঠে এলে ভ্যান্স বলেন, 'হ্যাঁ, মোসাদ, বা সিআইএ, অথবা অন্য কোনো ডিপ স্টেটের অংশ হতে পারে।'।
মোসাদের সাথে গোপন চুক্তি এবং গৃহবন্দী থাকার দাবি নাকচ করলেন আহমাদিনেজাদ