Published : 16 Jul 2026, 06:13 PM
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে পলাতক থাকা আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (১৫ জুলাই) গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। ডিবির সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কোর্ট মার্শাল-এর জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন মোজাফফর হোসেন এবং ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন।
ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, মোজাফফর হোসেনই প্রথম রাষ্ট্রপতিকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর তিনিই চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে জানান, 'রাষ্ট্রপতি নিহত হয়েছেন'। সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপের সময় মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তিনি নিহত হন। অন্যদিকে, মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এই সময় মেজর মোজাফফর হোসেন এবং মেজর এস এম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন।
তদন্তকারী সূত্র আরও তথ্য দিয়েছে যে, মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে লুকিয়ে ছিলেন। তিনি ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভারতে অবস্থান করেন এবং পরবর্তীকালে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অবাধে চলাচল করতেন।।