Published : 16 Jul 2026, 02:11 AM
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে, সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি ধারা অক্ষরে অক্ষরে কার্যকর করার ক্ষেত্রে বর্তমান সরকার জনগণের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই বার্তা দেন।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ইচ্ছার ভিত্তিতে তৈরি এই ৩১ দফা এখন দেশের মুক্তির সনদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। তিনি আরও উল্লেখ করেন যে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হচ্ছে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সংসদের সকল সদস্য এবং দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি বৈষম্যহীন, উগ্রবাদমুক্ত, দুর্নীতিমুক্ত এবং প্রকৃত গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।।
বাজেট অধিবেশন সমাপ্ত: ২৬ দিনের আলোচনায় ১০টি সরকারি বিল অনুমোদিত