আহমদ ছফার 'গাভী বিত্তান্ত': বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও ক্ষমতার মায়াজাল নিয়ে পাঠচক্র
ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে সাহিত্য ও সামাজিক প্রেক্ষাপটের এক গভীর আলোচনা অনুষ্ঠিত হলো, যেখানে লেখক আহমদ ছফার কালজয়ী ব্যঙ্গাত্মক উপন্যাস 'গাভী বিত্তান্ত'-এর গভীরে প্রবেশ করা হয়।১৪ জুন বিকেলে প্রথম আলো ময়মনসিংহ অফিসে এই পাঠচক্রের আসর বসে।