Published : 04 Mar 2026, 03:06 AM
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে বিএনপির উদ্যোগে এক মনোজ্ঞ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রবাসীরা মিলিত হয়ে যেন এক টুকরো বাংলাদেশ ফিরে পান। স্থানীয় সময় রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড রিক্রিয়েশন সেন্টারে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন পেশাজীবী ও নানা স্তরের প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে যোগ দেন। খেজুর হাতে, জলের পাত্রে তৃষ্ণা মেটাতে আর পুরোনো বন্ধুদের সাথে কোলাকুলিতে মুখরিত ছিল পুরো পরিবেশ। প্রবাসে রমজানের এই মিলনমেলা যেন প্রবাসীদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী (শিপলু) বলেন, ‘এই ইফতার শুধু রোজাদারদের উপবাস ভঙ্গের অনুষ্ঠান নয়, এটি প্রবাসে আমাদের ঐক্য, পারস্পরিক সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত।’ ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান বলেন, ‘এই ধরনের অনুষ্ঠানে আমরা পুরোনো সম্পর্কগুলো আরও মজবুত করতে পারি এবং নতুন বন্ধুত্বের সুযোগ তৈরি হয়।’ বিএনপি নেতারা বাংলাদেশি কমিউনিটির প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ইফতারের পূর্বে পুরো মিলনায়তনে এক নীরবতা নেমে আসে। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণের জন্য প্রার্থনা করা হয়। এই অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির জেবুল, বদরুল আলম মাসুদ, প্রাক্তন সভাপতি আবদুল বাসেত, কাঞ্চন চৌধুরী, শামসুজ্জোহা বাবলু, সহসভাপতি আফজাল হোসাইন সিকদার, চপল আনসারি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সদস্য মাহতাব আহমেদ, সাংবাদিক কাজী মশহুরুল হুদা ও লস্কর আল মামুন, মিকাইল খান এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সভাপতি মোহাম্মদ আবদুল মুনিম ও সাধারণ সম্পাদক লায়েক আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।।
বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল, কিন্তু প্রাকৃতিক কারণে মাঝে মাঝে বিভ্রাট অনিবার্য