Published : 24 Aug 2026, 08:16 PM
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা 'মক্কা ডিফেন্স প্যাক্ট'-এর প্রতি বাংলাদেশ যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে, তা স্পষ্ট হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, মুসলিম দেশগুলোর মধ্যে এই ধরনের নিরাপত্তা চুক্তিতে অংশগ্রহণ করা কোনো অস্বাভাবিক বিষয় নয়। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, 'আমরা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে গভীর আগ্রহ প্রকাশ করেছি। সুতরাং মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা জোট গঠিত হয়, তবে সেখানে অংশ নেওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়। আমরা বিষয়টি ইতিবাচকভাবে দেখছি এবং এর ফল কী হবে তা দেখার অপেক্ষায় রইলাম।
'।
মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ফি ১ লক্ষ ডলারের বেশি: ভারতীয় কর্মীদের জন্য কি চরম বিপদ?