Published : 15 Aug 2026, 04:16 PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটিতে চার নতুন সদস্যের সংযোজন করা হয়েছে। এই নতুন সদস্যদের মধ্যে রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি নেতা মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলের সিদ্ধান্ত গ্রহণে আরও সুচিন্তিত পরামর্শ প্রদানের লক্ষ্যে এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিএনপি আশা প্রকাশ করেছে যে, মনোনীত নেতারা তাদের গভীর মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ স্তরের আলোচনায় দল ও জনগণের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন।।
বেলজিয়ামে সংস্কারের সময় দেয়াল থেকে বেরিয়ে এলো ৯ কোটি ইউরোর গুপ্তধন, শ্রমিকদের মুখে বিস্ময়