Published : 25 Jul 2026, 04:14 AM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য সমস্যার কারণে পদত্যাগ করেছেন। সংবিধানের নিয়ম মেনে তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে স্পিকার এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ দফা নির্দেশনা অনুসারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্বাক্ষর করা পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। এই পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। একই সাথে, এই পদত্যাগপত্রটি জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক কাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
।
ইরান সংঘাতের আবহে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক