Published : 24 Jul 2026, 10:09 PM
মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে একটি সন্দেহজনক ও অবিস্ফোরিত বস্তুর সন্ধান পাওয়া যায়। পথচারীরা এই দৃশ্য দেখে দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বস্তুটি নিষ্ক্রিয় করে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা নাগাদ পথচারীরা ছাতার মধ্যে আলো জ্বলতে দেখে পুলিশে অভিযোগ জানান। এরপর সন্ধ্যা ৭টার মধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ওই বস্তুটি নিরাপদ করে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান তালুকদার নিশ্চিত করেছেন যে, মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার মধ্যে এমন একটি বস্তু পাওয়া যায় এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।
।
ইরান সংঘাতের আবহে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক