Published : 23 Jul 2026, 12:10 PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গণমাধ্যমের বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে যে, শারীরিক অসুস্থতার অজুহাতে তিনি শীঘ্রই পদত্যাগ করতে পারেন। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত এই রাষ্ট্রপতির পদত্যাগ দাবি বহু আগেই উত্থাপিত হয়েছিল।
ছাত্র-জনতার আন্দোলনের পর এবং জাতীয় নির্বাচনের সময় বিরোধী দলগুলোর পক্ষ থেকেও তাঁর পদত্যাগের দাবি জোরালোভাবে সামনে এসেছিল। যদিও সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পেরিয়ে গেলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সরকার এবং বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে যে, রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই বিএনপির উচ্চ পর্যায়ের নির্দেশনা জারি করা হয়েছে।
একই সাথে, তাঁর সম্ভাব্য উত্তরসূরি কে হবেন, সেই বিষয়েও আলোচনা চলছে।।
ইরান সংঘাত প্রসঙ্গে সিআইএ প্রধানের সঙ্গে মোসাদের নতুন পরিচালকের গুরুত্বপূর্ণ আলোচনা