Published : 21 Jul 2026, 06:12 PM
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ঘোষণা করেছেন যে প্রবাসী কর্মীদের সকল প্রকার সুবিধা নিশ্চিত করতে সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। এর আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণের প্রক্রিয়া এবং বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভায় তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
মন্ত্রী আফরোজা খানম আরও জানান, 'প্রবাসীদের জন্য বিমানযাত্রার ক্ষেত্রে হয়রানিমুক্ত বিমান পরিষেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার জন্য শাটল বাস পরিষেবা চালু করা হয়েছে।' প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উল্লেখ করেন যে, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এছাড়াও, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইন ও বোর্ডিং সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে, যা বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হবে।
সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র উপস্থাপন করেন, যা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রবাসী কার্ড বাস্তবায়নে সহায়ক হবে। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খানসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।
ইরানের দাবি: রাতভর মার্কিন হামলা; কুয়েত-বাহরাইনে সামরিক স্থাপনা ও রাডার লক্ষ্য করে পাল্টা আঘাত