Published : 18 Jul 2026, 04:11 PM
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি পুনরায় ক্ষমতায় আসেন, তবে দেশটির অন্তত এক-চতুর্থাংশ নাগরিক বা তাদের নিকটাত্মীয় দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ইসরায়েলি সংবাদমাধ্যম 'চ্যানেল ১২'-এর সাম্প্রতিক একটি জরিপ। জরিপে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসা করা হয়, নেতানিয়াহু পুনরায় প্রধানমন্ত্রী হলে তারা বা তাদের আত্মীয়স্বজন ইসরায়েল ত্যাগ করার পরিকল্পনা করছেন কি না।
এর প্রতিক্রিয়ায় ২৩ শতাংশ মানুষ ইতিবাচক উত্তর দিয়েছেন। অন্যদিকে, ৬৮ শতাংশ মানুষ জানিয়েছেন তাদের দেশত্যাগের কোনো পরিকল্পনা নেই এবং বাকিদের মধ্যে কেউ নিশ্চিত উত্তর দেননি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ক্ষমতাসীন জোটের পাশ করা সাম্প্রতিক কিছু আইনের বিরোধিতা করেছেন।
এর মধ্যে রয়েছে তোরাহ অধ্যয়নের জন্য আধা-সাংবিধানিক মর্যাদা প্রদান এবং কট্টরপন্থী অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে যোগ না দিলেও তাদের গ্রেফতার হওয়া থেকে সুরক্ষা দেওয়ার মতো বিতর্কিত আইনসমূহ। এই আইনগুলোর প্রতি মাত্র ২১ শতাংশ মানুষ সমর্থন জানিয়েছেন, বাকিরা এ বিষয়ে কোনো মতামত দেননি।।
ক্ষমতার ভার হাতে নিতেই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী: 'আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে'