Published : 10 Jul 2026, 09:01 PM
নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের গাওপাড়া ও মাঝিপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ নেতাদের একটি মিছিলের পর তাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই কাণ্ডটি আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলাকারীরা ছিল বিএনপি সমর্থক। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে গাওপাড়া ঢালান এলাকার মহাসড়কে ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর একটি দল মিছিল করে, যা এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করে। এই ঘটনার পরই একদল উত্তেজিত জনতা লাঠিসোঁটা নিয়ে কাফুরিয়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের বাড়ি ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাড়ির বিভিন্ন ঘরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। পরবর্তীতে একই ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং যুবলীগের কর্মী-ইটভাটার মালিক নাজমুল হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়।
এই সময় বাড়ির পুরুষেরা পালিয়ে গেলেও নারী ও শিশুদের হেনস্থার অভিযোগ ওঠে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘরবাড়ি ভাঙচুরের শিকার এক ব্যক্তি নাম প্রকাশ না করে জানান, হামলাকারীরা এলাকার লোক এবং তারা সবাই বিএনপি সমর্থক। তিনি আরও বলেন, সকালে মিছিলে তিনি ছিলেন না, কিন্তু শুধু শুধু তাদের ওপর এই অত্যাচার চালানো হলো। আমরা অসহায়। এই ভাঙচুর ও হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেন কাফুরিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
তিনি দাবি করেন, ভাঙচুর তেমন হয়নি। শুধু সকালে ছাত্রলীগের কিছু লোক মিছিল করেছিল এবং বিকেলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের লোকজন মিছিল করেছিল। মিছিলের সময় কিছু ইটপাটকেল ছোড়া হতে পারে, কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে, ছাত্রলীগের মিছিল প্রসঙ্গে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, রাজশাহী ও নাটোর সীমান্তের কিছু যুবক রাজশাহী থেকে গাওপাড়া ঢালান এলাকায় ঝটিকা মিছিল করে ফিরে যান। ভাঙচুরের বিষয়ে তিনি উল্লেখ করেন যে ভুক্তভোগীরা পুলিশকে তথ্য দেননি, তবে পুলিশ অন্য সূত্র থেকে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।।
আলোচনার পথে ইরান, মার্কিন সম্মতি; যুদ্ধবিরতি সমাপ্ত: ট্রাম্পের মন্তব্য