Published : 18 Jan 2026, 09:05 PM
সাইবার নিরাপত্তা জগতে ক্যাসপারস্কি নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ দিয়ে শীর্ষস্থানে পৌঁছেছে। সম্প্রতি এক স্বাধীন গবেষণায় এই বিষয়টি উঠে এসেছে। ক্যাসপারস্কির ‘গ্লোবাল ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ’-এর অধীনে পরিচালিত মূল্যায়নে প্রায় ৬০টি ভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে, যেখানে ক্যাসপারস্কি উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। এই গবেষণায় আরও জানা যায়, ক্যাসপারস্কি গ্রাহকদের থেকে খুবই সামান্য তথ্য সংগ্রহ করে, ব্যবহারকারীদের হাতে নিয়ন্ত্রণ বেশি দেয় এবং অত্যাধুনিক যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করে – যা অন্যান্য অনেক প্রতিষ্ঠানের জন্য অনুসরণ করা কঠিন। ক্যাসপারস্কি তাদের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ রবিবার এই তথ্য জানায়।
ক্যাসপারস্কির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউজিন ক্যাসপারস্কি বলেন, ‘প্রমাণযোগ্য স্বচ্ছতাই আসল বিশ্বাসযোগ্যতা তৈরি করে। সাইবার নিরাপত্তা সমাধানগুলো যেহেতু গ্রাহকের সিস্টেমের গভীরে প্রবেশ করে, তাই এখানে জবাবদিহিতা খুবই জরুরি। যখন নিরপেক্ষ বিশেষজ্ঞরা আমাদের কাজের মূল্যায়ন করেন, তখন স্বচ্ছতা কেবল কথার কথা থাকে না, বরং তা পরিমাপযোগ্য হয়ে ওঠে। এর মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও বুঝতে পারে, তারা কাকে বিশ্বাস করবে, এবং সামগ্রিকভাবে সাইবার নিরাপত্তা শিল্পে উন্নত মানদণ্ড তৈরি করার সুযোগ পায়।’ ক্যাসপারস্কির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড্রিয়ান হিয়া বলেন, এই অঞ্চলে ডিজিটাল পরিবর্তন দ্রুত ঘটছে এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি জটিল হচ্ছে।
তাই সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষণা অনুযায়ী, বর্তমানে ডিটেকশন ও রেসপন্স প্ল্যাটফর্মগুলোর স্বচ্ছতা শুধু গভর্ন্যান্স নয়, বরং নিয়ন্ত্রক সম্মতি এবং সাপ্লাই চেইন ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গেও সরাসরি জড়িত। তাই চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসারদের (সিআইএসও) উচিত, যে কোনো নিরাপত্তাসেবা প্রদানকারী বাছাই করার সময় জবাবদিহিতার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।।
মহাকাশের গভীরে ইউরেনিয়ামের জন্ম: তারাদের বিস্ফোরণে কি তৈরি হয়েছিল এই মৌল?